Author: Moon

বিশেষ প্রতিবেদকঃ সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটের স্থগিতের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ওই রুটে বিমানের ফ্লাইট চলাচল করবে না। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তগুলো ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আলোকে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে…

Read More

বিশেষ প্রতিবেদকঃ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচটি শর্ত। বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ জন্য মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম মেনে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে। বিআরটিএ’র নির্ধারিত শর্তগুলো হলো— ১. নম্বরপ্লেটের উপাদান: ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। ২. রং ও অক্ষর: সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। ৩.…

Read More

বিশেষ প্রতিবেদকঃ প্রতিবছর নদীভাঙন রোধে আপদকালীন স্বল্পমেয়াদি কাজ করা হলেও তা স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নয়। তাই নদীর পরিবর্তনশীল গতিপ্রকৃতির কথা মাথায় রেখে স্থায়ী সমাধানের লক্ষ্যে দেশের প্রধান প্রধান নদ-নদীর জন্য সমন্বিত দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি তিস্তা অববাহিকা নিয়ে একটি সমীক্ষা এবং দেশের সব খালের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির কাজও হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন। অধিবেশনে সংরক্ষিত নারী আসন-৪১ এর সংসদ সদস্য মাহফুজা হান্নান এক লিখিত প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সরকারের এসব পরিকল্পনার…

Read More

বিনোদন ডেস্কঃ রজনীকান্তের অ্যাকশনধর্মী সিনেমা ‘জেলার ২’-এর সাফল্যের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাব্য মারানে। তারকা খ্যাতির কারণে বহুল প্রতীক্ষিত এই বিয়ে ঘিরে নেটিজেনদের আলোচনা যেন থামছেই না। এর মধ্যে খবর প্রকাশিত হয়েছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রজনীকান্ত ও ডিএমকে সভাপতি এমকে স্ট্যালিনসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই সপ্তাহে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-সহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রজনীকান্তকে বিমানবন্দরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে; তার মেয়ে ঐশ্বর্য রজনীকান্তও তাদের সঙ্গে ছিলেন। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী স্ট্যালিন সোমবার ভোরে তার ছেলে, সাবেক উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের সঙ্গে চেন্নাই ছেড়ে গেছেন। ‘ডিটি নেক্সট’-এর তথ্য…

Read More

ইসলামিক ডেস্কঃ সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্মেলন ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সোমবার ধর্ম মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ,…

Read More

খেলাধুলা ডেস্কঃ আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচে বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল স্পেনের হয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না। রবিবার (৮ নভেম্বর) আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ের ম্যাচে তার ডান হাঁটুতে অস্বস্তি অনুভূত হয়েছিল। ১৯ বছর বয়সী এই ফুটবলার মেত্রোপলিতানো স্টেডিয়ামে বার্সার হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। হান্সি ফ্লিকের দল পিছিয়ে থেকেও যেভাবে জয় তুলে নিয়েছে, তাতে বড় ভূমিকা ছিল ইয়ামালের। তিনিই ফারমিন লোপেজের জয়সূচক গোলটিতে সহায়তা করেছিলেন। ম্যাচ চলাকালীন সমস্যা অনুভব করলেও সোমবার সকালে তার মেডিকেল পরীক্ষা করানো হয়। জানা গেছে, পরীক্ষায় বড় কোনো আঘাত ধরা পড়েনি। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি সোমবার লাস রোজাসে স্পেনের ট্রেনিং ক্যাম্পে…

Read More

খেলাধুলা ডেস্কঃ নেশন্স লিগে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মার্ক গুয়েহি। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার ড্যান বার্ন। গত শনিবার নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে চোটের কারণে বিরতির সময় মাঠ ছাড়েন গুয়েহি। ওই ম্যাচে ম্যানচেস্টার সিটি পরাজিত হয়। ম্যাচ শেষে সিটির কোচ এনজো মারেসকা জানান, চোটের কারণে নিজেই মাঠ ছাড়ার অনুরোধ করেছিলেন এই সেন্টারব্যাক। রবিবার তার চোটের অবস্থা জানতে স্ক্যান করানোর খবর প্রকাশিত হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, চলতি সপ্তাহে ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে পারবেন না ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার।…

Read More

বিশেষ প্রতিবেদকঃ ইরানের ওপর চাপ আরও বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যের প্রবেশ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স ‘আয়রন গেট’ গঠন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে ভৌগোলিক অবস্থান, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতার কারণে এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে নৌ অবরোধ চালিয়েও ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে সামরিক চাপের পাশাপাশি ইরানের অর্থনীতি ও বাণিজ্যিক যোগাযোগব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর কৌশল নিয়েছে ওয়াশিংটন। রয়টার্সের বরাত দিয়ে প্রতিবেদনে…

Read More

ইসলামিক ডেস্কঃ সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত আছে ৩২ হাজার ৬২৫টিরও বেশি দুর্লভ ও ঐতিহাসিক বইয়ের সমৃদ্ধ সংগ্রহ। আরবি ও ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ মুদ্রিত নিদর্শন সংরক্ষণ এবং গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে লাইব্রেরিটি এ সংগ্রহ গড়ে তুলেছে। লাইব্রেরিটির অন্যতম আকর্ষণ প্রাচীন ইউরোপীয় সংস্করণে প্রকাশিত দুর্লভ বইয়ের সংগ্রহ। এতে মহানবী মুহাম্মদ (সা.)-এর জীবনচরিতবিষয়ক ৭৮টি বই, প্রাচীন ইউরোপীয় ভাষায় অনূদিত পবিত্র কোরআনের অর্থবিষয়ক ১১৩টি বই, কোরআন অধ্যয়নবিষয়ক ৫৫টি বই এবং ইসলামী উৎস ও সূত্রবিষয়ক ৫৪টি বই রয়েছে। এসব গ্রন্থ থেকে পবিত্র কোরআন ও ইসলামী জ্ঞানচর্চার প্রতি ইউরোপীয়দের প্রাথমিক আগ্রহ এবং সে সময়ের গবেষণার ধারা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ ছাড়া…

Read More

বিনোদন ডেস্কঃ সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এর কিছুদিন পরই আবার উড়াল দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন শাকিব। আগামী সোমবার ঢাকায় পৌঁছানোর কথা তার। ঢাকায় ফিরেই ‘নিঃস্ব’ সিনেমার টিমের সঙ্গে আলোচনায় বসবেন অভিনেতা। জানা গেছে, আগামী সপ্তাহে রাজধানী ঢাকাতেই ‘নিঃস্ব’র শুটিং শুরু হবে। এখানে দুই দিনের কাজ শেষে পুরো ইউনিট নিয়ে কলকাতায় যাবেন নির্মাতা। সেখানেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব। কলকাতায় টানা এক মাসেরও বেশি সময় ধরে সিনেমাটির শুটিং চলার কথা রয়েছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিব…

Read More