Author: Moon
শিক্ষা ডেস্কঃ সারাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রবিবার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে এ কার্যক্রম পরিচালনা করা হবে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য চিত্রাঙ্কন এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে এ এক্সিবিশন সহশিক্ষা কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে মাউশি। অনুমতির সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে মাউশি। বলা হয়েছে, আয়োজিত কার্যক্রমের জেলাভিত্তিক প্রতিবেদন ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে প্রতি তিন মাস পরপর মাউশির…
মোংলা প্রতিনিধিঃ সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তাঁর নির্দেশনার পর বিষ বিক্রেতাসহ ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, রবিবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–মো. সোহেল শেখ (৩৬), তাঁর স্ত্রী লাইজু বেগম (৩২) ও বিষ বিক্রেতা মো. সেলিম মিয়া (৫২। তাঁদের মধ্যে সোহেল ও লাইজুর বিরুদ্ধে বন বিভাগের টহল দলের ওপর হামলার অভিযোগ রয়েছে। গত ২ নভেম্বর সুন্দরবনের ছোট জোংড়া খালে এ হামলার…
টাঙ্গাইল প্রতিনিধিঃ‘কোথায় সেই পলোই বাওয়া, কোথায় ঝাঁকি জাল, শুকিয়ে গেছে নদী-নালা, বদলে গেছে কাল’ পঙ্ক্তির আদলে এখন আর মাছ ধরার উৎসব নেই। মিঠাপানির দেশীয় মাছের আকালে সেই সুখের ‘সময়’ বদলে গেছে। রূপসী বাংলার জলছলোছল খালের পাড় আর রূপালী মাছের মায়াবি খেলা আজ যেন কেবলই ধূসর স্মৃতি। টাঙ্গাইলে কৃত্রিমভাবে পুকুরে মাছ চাষে সাফল্য এলেও, প্রাকৃতিক উৎস নদী-নালা, খাল-বিল থেকে দেশীয় মুক্ত জলাশয়ের মাছের উৎপাদন ও প্রবৃদ্ধির গতি ক্রমেই নিম্নমুখী। ফলে আমাদের ঐতিহ্যবাহী সুস্বাদু দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও সহজলভ্যতা এখন মারাত্মক সংকটের মুখে পড়েছে। এই বৈশ্বিক ও জাতীয় সংকটের নেতিবাচক প্রতিচ্ছবি এখন টাঙ্গাইল জেলায়ও স্পষ্ট। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি সংকোচন,…
বিনোদন ডেস্কঃ বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব তাঁর অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন দিল্লি হাইকোর্ট। ২০২২ সালে করা অমিতাভ বচ্চনের একটি মামলার চূড়ান্ত রায়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি পুরুষৈন্দ্র কুমার কৌরবের বেঞ্চ এ রায় দেন। এর আগে ২০২২ সালের নভেম্বরে একই বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞাকেই স্থায়ী রূপ দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, কোনো ব্যক্তির পরিচিতি ও ব্যক্তিত্ব তাঁর অনুমতি ছাড়া বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা যায় না। বিশেষ করে এমনভাবে ব্যবহার করা…
বিনোদন ডেস্কঃ শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এর আগে দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নিয়েছিল সংগঠনটি। তবে অভিযুক্ত দুই শিল্পীর কোনো সাড়া না পাওয়ায় এমন বড় সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এমন সিদ্ধান্তের পর আর চুপ থাকলেন না তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি দিলেন রহস্যময় এক বার্তা। অভিনেত্রী বলেন, গত এক বছরে অনেক কিছু দেখেছেন, সময় হলে সবকিছুই প্রকাশ্যে আসবে। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সিদ্ধান্ত অনুযায়ী, শুটিং সেটের অপ্রীতিকর ঘটনা এবং পরবর্তী বিরোধের জেরে তানজিন তিশা ও সামিয়া অথৈর…
বিনোদন ডেস্কঃ অস্কারজয়ী চিলির চলচ্চিত্র নির্মাতা সেবাস্টিয়ান লেলিও দেশটির সান্তিয়াগোতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার প্রশংসিত চলচ্চিত্র ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’-এ একজন ট্রান্সজেন্ডার নারীর জীবন তুলে ধরে তিনি নতুন ধারার সূচনা করেছিলেন। স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। পরিবার জানিয়েছে, তার স্মৃতি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে। তিনি একজন চমৎকার মানুষ ছিলেন, যিনি চিলির সংস্কৃতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ চলচ্চিত্রের জন্য লেলিও ২০১৮ সালে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র (যা আগে ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’…
খেলাধুলা ডেস্কঃ মানবসমাজের অবক্ষয় কেবল অন্যায়ের বিস্তারে ঘটে না; অন্যায়ের প্রতিকারের পরিবর্তে যখন অপপ্রচার, গুজব ও চরিত্রহননের প্রতিযোগিতা শুরু হয়, তখন সমাজ তার নৈতিক ভিত্তিও হারাতে থাকে। বিশেষত শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জ্ঞান ও নৈতিকতা চর্চার পবিত্র অঙ্গনে অনৈতিকতার অভিযোগ উঠলে, প্রয়োজন সত্য উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়সংগত বিচার। কিন্তু বাস্তবতার পরিবর্তে অনুমান, যাচাইয়ের পরিবর্তে প্রচার এবং প্রতিকারের পরিবর্তে বিদ্বেষ প্রাধান্য পেলে অন্যায়ের অবসান ঘটে না; বরং তার ডালপালা আরও বিস্তৃত হয়। দুঃখজনক হলো, অনেকের প্রতিবাদের ভাষা ও তীব্রতা নির্ধারিত হয় ন্যায়-অন্যায়ের মানদণ্ডে নয়, বরং ব্যক্তি, দল ও মতাদর্শের পরিচয়ে। প্রতিপক্ষের সামান্য বিচ্যুতিতেও তারা সোচ্চার হন, অথচ নিজ পক্ষের গুরুতর অনিয়মের প্রশ্নে…
খেলাধুলা ডেস্কঃ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়রকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাব সান্তোস এফসি। নেইমারের বাবা তার ছেলের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ‘এনআর স্পোর্টস’ নামে একটি এজেন্সি প্রতিষ্ঠা করেছেন। যার কাছে সান্তোসের এই খেলোয়াড়ের নাম ও ছবি ব্যবহারের স্বত্ব রয়েছে। ব্রাজিলের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেইমার সিনিয়রের চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। আগামী মাসে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইক্সেইরা পুনরায় নির্বাচিত হলে তিনি এই পদে বহাল থাকবেন। ব্রাজিলিয়ান সিরি এ-তে ৩৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সান্তোস বর্তমানে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে। এক বিবৃতিতে তেইক্সেইরা বলেন, সান্তোসের পরিস্থিতির উন্নতি ঘটাতে এবং আমাদের ব্যবস্থাপনা কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত বিকল্প…
খেলাধুলা ডেস্কঃ জিয়ান্নি ইনফান্তিনোর অধীনে আট বছর ধরে কাজ করার পর সরে দাঁড়াচ্ছেন ফিফা শীর্ষ আইনজীবী এমিলিও গার্সিয়া সিলভেরো। চলতি বছরের অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে তার নেওয়া বিভিন্ন শাস্তিমূলক সিদ্ধান্তের ওপর তীব্র নজরদারি ছিল।শুক্রবার (৬ নভেম্বর) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এমিলিও গার্সিয়া সিলভেরো তার কর্মজীবনে নতুন অধ্যায় শুরুর ইচ্ছা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক ফুটবলের সেবায় বিদেশে ১৫ বছর কাজ করার পর তিনি স্পেনে ফিরে যেতে চান। ফিফার আইনি ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান হিসেবে গার্সিয়া বিশ্বজুড়ে টুর্নামেন্ট সংক্রান্ত শাস্তিমূলক বিষয়, খেলোয়াড় স্থানান্তরের নিয়ম এবং চুক্তিসংক্রান্ত বিরোধগুলো তদারকি করতেন। এছাড়া ২০২৩ সালে ফিফার আইনি বিভাগকে জুরিখ থেকে মায়ামিতে স্থানান্তরের প্রক্রিয়ায় তিনি নেতৃত্ব দিয়েছেন। গার্সিয়া ফিফার আইনি কার্যক্রমে…
ইসলামিক ডেস্কঃ আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু দুপুর ১১টা ৪৫ মিনিটে। আসরের সময় শুরু ৩টা ৪১ মিনিটে। মাগরিব ৫টা ২১ মিনিটে। এশার সময় শুরু ৬টা ৩৬ মিনিট। আগামীকাল ফজর শুরু ৪টা ৫৩ মিনিটে আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ২১ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৬ মিনিটে।