Author: Moon
বিনোদন ডেস্কঃ সাফল্যের নতুন পালক যুক্ত হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মুকুটে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এ বিজয়ী হয়েছেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার নাম ঘোষণা করা হয়। এ সময় মঞ্চে ছিল টানটান উত্তেজনা। নাম ঘোষণা হতেই আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। এরপর গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান…
বিনোদন ডেস্কঃ বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল শুরু থেকেই ছেলেকে জনসমক্ষে আনা নিয়ে বেশ সতর্ক ছিলেন এই তারকা দম্পতি। গত এক বছরে ছেলের বেড়ে ওঠার কিছু মুহূর্তের ঝলক প্রকাশ করলেও তার মুখ কখনো প্রকাশ্যে আনেননি তাঁরা। এবার তারা নতুন একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন। আর সেই ছবিতে সবার নজর কেড়েছে তাদের ছেলে ভিহান। তবে এবার দীপাবলি উপলক্ষে প্রথমবারের মতো ছেলের মুখের ছবি প্রকাশ করেছেন ক্যাটরিনা ও ভিকি। ৭ নভেম্বর ভিহানের প্রথম জন্মদিনের এক দিন পর ছবিটি প্রকাশ করায় ভক্তদের কাছে আয়োজনটি আরও বিশেষ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তারা। রবিবার…
বিনোদন ডেস্কঃ হঠাৎ বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিলেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার পারশা মাহজাবীন। গত ২৬ অক্টোবর দেশের বাইরে সম্পন্ন হয়েছে তার আক্দ। তবে বিয়ের খবর প্রকাশ করলেও জীবনসঙ্গীর পরিচয় এখনই সামনে আনতে নারাজ এই শিল্পী। এমনকি সামাজিক মাধ্যমে প্রকাশ করা বিয়ের ছবিতেও ফুল দিয়ে ঢেকে রেখেছেন বরের মুখ। আর তাতেই শুরু হয়েছে ভক্তদের নানা জল্পনা-কল্পনা। বিয়ের খবর জানিয়ে পারশা যেন রহস্যের পর্দা আরও একটু বাড়িয়ে দিয়েছেন। বর কে, কী তাঁর পরিচয়-এমন প্রশ্নের উত্তর আপাতত দিতে চান না তিনি। বরং আগ্রহীদের উদ্দেশে মজার ছলে বলেছেন, ‘বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’ সম্প্রতি…
বিনোদন ডেস্কঃ বিতর্ক যেন পিছু ছাড়ছে না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। শাড়ি নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আইনি জটিলতা, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা। বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে অভিনেত্রী। এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘের’ সিদ্ধান্ত। সামিয়া অথৈয়ের সঙ্গে শুটিং সেটে বিবাদ এবং বিষয়টি মীমাংসায় অনীহার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে তিশার সদস্যপদ। এতসব বিতর্কের মধ্যেই এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হলেন অভিনেত্রী। শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে লাল বেনারসিতে বধূর সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি। আর ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেই যেন জানিয়ে দিলেন, প্রতিকূল পরিস্থিতিতেও ভেঙে পড়ার মানুষ নন…
বিনোদন ডেস্কঃ সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ অর্জন করেছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত বাংলাদেশি মিনিসিরিজ ‘অ্যানি’। নাজিফা তুষি অভিনীত সিরিজটি প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিয়েই সেরা সিরিজের স্বীকৃতি পেল। গত ৭ নভেম্বর সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় মেজোঁ কম্যুনাল দ্য প্লেনপালের থিয়েটার পিটোয়েফে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে ‘অ্যানি’র নাম ঘোষণা করা হয়। ‘ফিউচার ইজ সেন্সিবল’ বিভাগে নির্বাচিত প্রজেক্টগুলোর মধ্যে সেরা সিরিজ হিসেবে পুরস্কারটি অর্জন করে বাংলাদেশের এই নির্মাণ। এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘অ্যানি’র কলাকুশলীরা। তাদের পক্ষ থেকে জানানো হয়, আমরা শুধু একটি…
বিনোদন ডেস্কঃ বলিউডে দীর্ঘদিন ধরে কাজ করছেন চিত্রাঙ্গদা সিং। অভিনয় করেছেন প্রশংসিত ও বাণিজ্যিক, দুই ধরনের ছবিতেই। তবে এবার নতুন করে আলোচনায় এসেছেন সালমান খানের সঙ্গে জুটি বাঁধার কারণে। তাদের প্রথম অভিনীত ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে ছবির একটি গান প্রকাশিত হয়েছে। যেখানে সালমানের সঙ্গে দেখা গেছে চিত্রাঙ্গদাকে। সেই সূত্রেই সামনে এসেছে অভিনেত্রীর সম্পদ, পারিশ্রমিক ও বিলাসবহুল জীবনযাপনের নানা তথ্য। চিত্রাঙ্গদার অভিনয়জীবন শুরু ২০০৫ সালে পরিচালক সুধীর মিশ্রের ‘হাজারোঁ খোয়াহিশেঁ অ্যায়সি’ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি। এই ছবিতে অভিনয়ের জন্য ২০০৬ সালে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারও পান। এরপর ‘কাল: ইয়েস্টারডে অ্যান্ড টুমরো’,…
খেলাধুলা ডেস্কঃ ঢাকায় চলমান সাফ চ্যাম্পিয়নশিপে দর্শক উপস্থিতি বাড়াতে টিকিটের দামে ছাড় দিয়েছে আয়োজক কমিটি। রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া দুটি ম্যাচের টিকিটে ৫০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দিনের সূচিতে বিকেল সাড়ে ৩টায় ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। আর রাত ৮টায় ‘এ’ গ্রুপের লড়াইয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। এই দুই ম্যাচের টিকিটের দাম অর্ধেক কমানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। এবারের আসরে শুরু থেকেই দর্শক উপস্থিতি প্রত্যাশা অনুযায়ী ছিল না। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে গ্যালারিতে দর্শক ছিল কম। তবে স্বাগতিক বাংলাদেশের ম্যাচে পরিস্থিতি বদলায়। ভুটানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন প্রায় সাড়ে ১২ হাজার…
খেলাধুলা ডেস্কঃ টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুইবার এ পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। ২০২৬ মৌসুমে ২৬ গোল করে গোল্ডেন বুট জিতেছেন মেসি। মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তার দল ইন্টার মায়ামি। ম্যাচটিতে কোনো গোল না পেলেও দুটি গোলে সরাসরি অবদান রাখেন তিনি। ঘরের মাঠে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে। গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির ধারেকাছেও যেতে পারেননি প্রতিদ্বন্দ্বীরা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। আর ন্যাশভিল এসসির…
খেলাধুলা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। গোড়ালির গুরুতর চোটে শুধু চলতি সিরিজ নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি তার হাড়েও হালকা চিড় ধরা পড়েছে। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে স্লাইড করতে গিয়ে ভারসাম্য হারিয়ে গোড়ালিতে গুরুতর আঘাত পান সাদমান। তাৎক্ষণিকভাবে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। বিসিবি নিশ্চিত করেছে, গোড়ালির লিগামেন্টে বড় ধরনের চোটের কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান…
খেলাধুলা ডেস্কঃ সিলেট টেস্টে ক্রমেই কঠিন হয়ে উঠছে বাংলাদেশের পথ। প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং ছাড়া স্বাগতিক ব্যাটাররা বড় কোনো প্রতিরোধ গড়তে পারেননি। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের খেলায় মাত্র ২ উইকেট হারিয়েই ২৫০ রানের বেশি সংগ্রহ করেছে সফরকারীরা। ফলে ম্যাচে বড় লিড নিয়ে চালকের আসনে রয়েছে ক্যারিবীয়রা। চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৯ রান তুলেছে রোস্টন চেজের দল। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ পেরিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ২২৯ রানে। উইকেটে দারুণভাবে থিতু হয়ে ব্যাট করছেন কাভেম হজ ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম। দুজনের ব্যাটে তৃতীয় উইকেটে ইতোমধ্যে যোগ হয়েছে ১৫৬ রানের গুরুত্বপূর্ণ…