Author: NewsRoom
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনা হবে। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডির আবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি শুনেছি পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে। পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদনের সত্যতা যাচাই করে আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে পতিত শক্তি অস্থিরতা সৃষ্টি করতে মাঝেমধ্যে কিছু স্থাপনা ও বাসে আক্রমণ করছে তাদের কঠোরভাবে দমন করা হবে। ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায়…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশে তাদের ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান এবং দেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিনিধিরা বর্তমান সরকারের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ জানান। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য নাহিয়ান রহমান…
রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ করছে। সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদল আন্তর্জাতিক র্যাংকিং এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে…
সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ (Hajj Conference & Exhibition)। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদশর্নীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি…
তৈরি পোশাক খাতের বেতন বৃদ্ধি নিয়ে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে। সোমবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এ বৈঠক শুরু হয়। জানা যায়, বৈঠকে বেতন-কাঠামোর প্রাথমিক প্রস্তাব লিখিত আকারে তুলে ধরবে শ্রমিক-মালিক পক্ষ। এর আগে গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে জানানো হয়, তৈরি পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। আর শ্রমিকরা বাড়তি বেতন হাতে পাবেন জানুয়ারি থেকে। এদিকে, মজুরি বোর্ডের প্রথম বৈঠকের পর ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ কিছুটা কমেছে। তবে রোববারও (৮ নভেম্বর)…
চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি…
৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। পররাষ্ট্র সচিব জানান, ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্তিম পাটজাত পণ্য নিয়ে কথা বলবেন। বৈশ্বিক গ্রিন হাউজ নিঃসরণে বাংলাদেশের অবদান কম, কিন্তু এর ঝুঁকির শিকার হচ্ছে। এক্ষেত্রে উন্নত দেশগুলোর জলবায়ু পরিবর্তন অর্থায়নে বাংলাদেশের অধিকার নিশ্চিতে…
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে বিকেল। আর এ অধিবেশনেই উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চতুর্থ অধিবেশন বসার কথা রয়েছে। বিকেলে শুরু হতে যাওয়া এ চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) ছাড়া প্রতিদিন একই সময়ে বসবে। অধিবেশনে যে তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে সেগুলো হলো-পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। তৃতীয় ও চতুর্থ অধিবেশনের বিরতির মধ্যে এগুলো জারি করা হয়েছিল। এর আগে রোববার (০৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা…
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইউপির ভোটের প্রস্তুতি চলমান রয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে। সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেয়া হচ্ছে। আখতার আহমেদ বলেন, আর কোনো ভোটেই ইভিএম ব্যবহার হবে না। তবে ইভিএম ডিসপোজালের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি। এ সময় ইসি ৬ বছর বয়স থেকেই ব্যক্তির ডাটা নেয়ার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি গ্রুপ কাজ করছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার (৮ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ কথা জানান। এসব ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর পেছনে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। আকতার হোসেন বলেন, জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা…