Author: NewsRoom
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানের সমাধিস্থলে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে, সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জাতি ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ প্রত্যাশার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘১৯৭১-এর যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার। সময়ের সঙ্গে প্রমাণ হয়েছে, ৭ নভেম্বর ছিল ভবিষ্যতের পথরেখা নির্ণয়ের দিন। এদিন বাংলাদেশি পরিচয়ের ভূমিকা নির্ধারিত হয়। দিনটির নায়ক দেশপ্রেমিক সিপাহি-জনতা। জিয়াউর রহমান যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনেও নেমেছিলেন।’ তিনি আরও বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না। ভবিষ্যতে আর…
ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন বলেছেন, প্রথমেই একটি ওয়ার্ডকে পাইলট প্রজেক্ট হিসেবে নিব। পাইলট প্রজেক্টে টেস্ট কেস চালাবো। সত্যিকার অর্থে মাদক একেবারে নির্মূল করা অসম্ভব। পৃথিবীর জন্মের ইতিহাস থেকে কেয়ামত পর্যন্ত মাদক থাকবে। কিন্তু সেটা সহনীয় পর্যায়ে থাকতে হবে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে জেলা শহরের মির্জা রুহুল আমীন মিলনাতায়নে ঠাকুরগাঁও পৌর বিএনপি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফয়সল এমন মন্তব্য করেন। তিনি বলেন, মাদকসেবী এবং মাদক ব্যবসায়ী। তাদেরকে সবাই চিনি। প্রথমেই অনুরোধ করেছিলাম এসব ছেড়ে দেন। আজ আবারও বলছি ছেড়ে দেন আমরা কিন্তু মাঠে নামবো। মূলদল, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনে মাদক সংশ্লিষ্ট কেউ থাকলে…
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটিসহ আনুষঙ্গিক সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনা সার্কিট হাউসে যাবেন প্রধানমন্ত্রী। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই সময়ে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার সূচনা করবেন প্রধানমন্ত্রী। দুই সপ্তাহের ব্যবধানে মোংলায় এটি তার দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রীর দ্বিতীয় এই সফর ঘিরে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায়…
পোশাক শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর অনুপ্রবেশ ও নাশকতায় জড়িত থাকার প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। প্রতিবেদনে আওয়ামীপন্থি ব্যবসায়ী মালিকানাধীন গাজীপুরের অন্তত ১০টি পোশাক কারখানার নাম এসেছে, যারা এই আন্দোলনে ইন্ধন দিচ্ছে। সত্যতা মিলেছে শ্রমিকদের বক্তব্যেরও। নূন্যতম ৩০ হাজার টাকা মজুরিসহ আরও কয়েকটি দাবিতে আন্দোলনে নামেন পোশাক শ্রমিকরা। এরই মধ্যে পার হয়েছে এক সপ্তাহ। ধীরে ধীরে আন্দোলন সহিংস আকার ধারণ করছে। পোশাক শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের বেতন নির্ধারণে রোববার মজুরি বোর্ডও গঠন করে সরকার। ফলে এখন আর শ্রমিকদের মূল আন্দোলন বা দাবির যৌক্তিকতা থাকার কথা নয়। কিন্তু এর মধ্যেও যারা সহিংস আচরণ…
ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক ও শ্রমিকপক্ষের নেতাদের নিয়ে বৈঠকে বসেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতা এবং মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। এর আগে বুধবার সকালে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গঠিত ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা এবং আগামী জানুয়ারি থেকে নতুন মজুরি অনুযায়ী প্রথম বেতন দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। ন্যূনতম মজুরি…
বাংলাদেশ ও চীনের মধ্যকার শক্তিশালী এবং গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক কেবল দুই দেশের সমৃদ্ধিই নয়, বরং সমগ্র অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতায় অর্থবহ অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, বিএনপির পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির দ্বারা পরিচালিত। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আপনাদের এই সফর আমাদের দুই দেশ এবং দুই রাজনৈতিক দলের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং…
শিল্পাঞ্চলে চলমান সহিংসতা ও অশান্তি কঠোর হাতে দমনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাইবার সুরক্ষা সংশোধন আইনের খসড়া পর্যালোচনা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রমিক নয়, এমন কিছু ব্যক্তি আন্দোলনের নামে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা, অগ্নিসংযোগ এবং কোথাও কোথাও সহিংসতা সৃষ্টি করছে। কিছু ইন্ডাস্ট্রির মালিকও রয়েছেন, যারা অতীতে আওয়ামী লীগের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন। তারা এর সঙ্গে জড়িত। অশান্তি সৃষ্টি করতে তাদের একটা রাজনৈতিক এজেন্ডা রয়েছে। তারা দেশে একটা অস্থিরতা সৃষ্টি করতে চায়।’ এ…
পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লাবোঝাই সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’। জাহাজটির আনা কয়লা পায়রা ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানী হিসেবে ব্যবহৃত হবে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টায় সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের বর্হিনোঙরে (৫০ কিলোমিটার গভীর সাগরে) এসে পৌঁছায়। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের এ জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে। পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস.এম শরিফুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের আউটারে এসে নোঙর করে। আজ থেকেই পণ্য খালাস কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি পণ্য খালাস করে জাহাজটি টার্মিনালে এসে…
জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনাল বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে ৪৩ কোটি ঘনফুট। এতে সারা দেশে গ্যাসের স্বল্প চাপ দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকেরা। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ছিল ২৫৪ কোটি ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা হয় ১৫৬ কোটি ৬০ লাখ ঘনফুট এবং আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে ৯৭ কোটি ৪০ লাখ ঘনফুট। দুপুর ২টায় মোট সরবরাহ কমে দাঁড়ায় ২১১…