Author: Reporter

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভ মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) ৬৬ বছর বয়সে আকস্মিকভাবে তার মৃত্যু হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দারচিয়েভের আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি একজন ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী’ ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন এই জ্যেষ্ঠ কূটনীতিক। ২০২৫ সালের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় জোরদার করাই ছিল…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের পর আবারও তেল উৎপাদন বাড়িয়েছে সৌদি আরব। গত অক্টোবর মাসে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন বেড়ে দৈনিক ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেলে পৌঁছেছে। গত ফেব্রুয়ারির পর এটিই সৌদি আরবের সর্বোচ্চ উৎপাদন। তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের (ওপেক) মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন ছিল ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। অক্টোবর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেলে। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশটির দৈনিক উৎপাদন বেড়েছে ২১ লাখ ৯১ হাজার ব্যারেল। বিশ্বের শীর্ষ অপরিশোধিত…

Read More

ডেস্ক নিউজ : গাজীপুরে সিটি করপোরেশনের আওতাধীন এলাকার একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাওজোড় কড্ডা এলাকায় অবস্থিত কারাখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাতে কারখানাটির দ্বিতীয় ও তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত ১০টা ৪০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির…

Read More

ক্রীড়া ডেস্ক : অধিনায়ক হিসেবে অভিষেকেই গোল ও সতীর্থের গোলের পেছনে অবদান রেখে আলোচনায় হামজা চৌধুরী। তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। শমিত সোম, হামজা, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে ৪-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। চার ফুটবলারের গোলে একপেশে হয়ে ওঠা ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। বুধবার (১১ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথমার্ধে শমিত ও হামজার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ফারহানের দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্য এবং শেষ দিকে রাকিবের গোলে ব্যবধান আরও বাড়ে। এর আগে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল…

Read More

বিনোদন ডেস্ক : দেশের ঐতিহ্যবাহী পরিবেশনাশিল্প যাত্রাপালা ও সার্কাসের হারানো ঐতিহ্য ও জনপ্রিয়তা পুনরুজ্জীবিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে সরকার। এ শিল্পের মানোন্নয়ন, শিল্পীদের কর্মসংস্থান এবং প্রদর্শনীর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরে দেশের ৬৪ জেলায় একযোগে জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব উৎসবে যাত্রাপালা ও সার্কাস প্রদর্শনীর সুযোগ রাখা হবে। বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘পরিবেশনাধর্মী শিল্প: সার্কাস ও যাত্রাপালা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একসময় গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা ও…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নির্মাণাধীন তারবেলা বাঁধের পঞ্চম সম্প্রসারণ প্রকল্পে (টি-৫) পাথরের স্তর বা সুরক্ষা বাঁধ ধসে পড়ার পর সেখানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সংযোগ সুড়ঙ্গে খননকাজ চলার সময় দুর্বল পাথরের স্তর ধসে এ দুর্ঘটনা ঘটে। ফলে জলাধারের পানি প্রবল বেগে টানেল ও নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র এলাকায় প্রবেশ করে। পানির তীব্র স্রোতে এক স্থানীয় শ্রমিক ভেসে গেলেও পরবর্তীতে তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। পাকিস্তানের পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ওয়াপদা) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এই ঘটনায় কোনো ধরনের প্রাণহানি বা বড় হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই জরুরি অবস্থা ঘোষণা…

Read More

ডেস্ক নিউজ : তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়ে রাত পৌনে ৮টায় এটি শেষ হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো। কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে আজ তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

Read More

ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ লক্ষ্যে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, টহল ও তল্লাশি জোরদার করতে বলেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি। এতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, সব মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা ভার্চুয়ালি অংশ নেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন পুলিশপ্রধান। দুষ্কৃতকারীদের শনাক্ত করে পেশাদারত্বের সঙ্গে আইনের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে সাতটি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, তেহরানের দেওয়া শর্তগুলো মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করার সময় এসেছে ওয়াশিংটনের। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না দাবি করে ‘কাল্পনিক আলোচনার খবর’ প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বলেছেন, সামরিক অভিযান কিংবা নৌ অবরোধের মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটানো সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে তেহরানের দাবি ও শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে তিনি দুই দিনের একটি পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন বলে জানিয়েছে আলজাজিরা। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে লেবানন, গাজা ও ইয়েমেনসহ…

Read More

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন ১৫ দিন ধরে জ্বলছে। দীর্ঘ সময় পার হলেও গ্যাসের প্রবাহে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। এ অবস্থায় প্রথমে অনিয়ন্ত্রিত গ্যাসপ্রবাহ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ও জ্বালানি বিশেষজ্ঞদের দল। পরে সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে কি না, তা জানতে অনুসন্ধান চালানো হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) নয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পেট্রোলিয়াম ভূতাত্ত্বিক ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার ওহিদুল ইসলাম। তিনি জানান, গ্যাস নির্গমনের প্রথম দিনের…

Read More