Author: Misu

ডেস্ক নিউজঃ রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে কার্যালয়টিতে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কার্যালয়সংবলিত ভবনে প্রবেশের চেষ্টা করেন। তবে কাচের দরজা থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী…

Read More

আবহাওয়া ডেস্কঃ রাতের মধ্যে দেশের দশ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এই অঞ্চলের নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা…

Read More

ডেস্ক নিউজঃ মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটের প্রভাব সরেজমিন মূল্যায়ন করতে সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। আজ বুধবার থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি, দেশটির অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক অবস্থা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবেন কেলি ই. কারি। পাশাপাশি এসব সংকট মোকাবিলায় ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখবেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, এ মুহূর্তে তারা তার…

Read More

ডেস্ক নিউজঃ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আজ বুধবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুসের জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার স্থিতিশীলতায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনার আগে সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে ফিলিস্তিনি সাংবাদিক আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সংবাদ সাইট ওয়ালা জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার প্রাথমিকভাবে প্রায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এর আগে ইসরায়েল কয়েক ডজন বিদেশি সামরিক সদস্যকে গাজায় ঢুকতে দেওয়ার কথা বললেও সংখ্যা উল্লেখ করেনি। আগস্টে নেতানিয়াহু আন্তর্জাতিক বাহিনীর প্রবেশে অনুমোদনের কথা অস্বীকার করেছিলেন। ওয়ালার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণের আগ্রহ জানিয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া। কাজাখস্তান চিকিৎসা ও লজিস্টিক সহায়তা দিতে চেয়েছে। কসোভো…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ঠিক উল্টোদিকে অবস্থিত লাফায়েত স্কয়ারের কাছে একটি গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হলে সাময়িকভাবে পুরো হোয়াইট হাউস অবরুদ্ধ বা লকডাউন করে রাখা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। সোমবার ঘটা এই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। ওয়াশিংটন সান-এর সাংবাদিক মার্টিন অস্টারমুহলের শেয়ার করা ভিডিওতে দেখা যায় একটি রূপালী রঙের সেডান গাড়ি লাফায়েত স্কয়ার পার্কের উত্তর প্রান্তের পাকা জায়গায় প্রবেশ করে একটি সাইনবোর্ডে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং চালক বাহন থেকে বের হয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত…

Read More

ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান,…

Read More

ডেস্ক নিউজঃ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোহয়। বিজিবি সূত্রে জানা গেছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর…

Read More

ডেস্ক নিউজঃ কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলসংলগ্ন বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এসব হোটেলে অবস্থানরত…

Read More

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা কমার আভাসও দিয়েছে সংস্থাটি। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকালের…

Read More